আ.লীগ নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেরাচাক্কি গ্রামের আমির হোসেন গাজীর (৬৫) হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি চরসেনসাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখিপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমির হোসেনকে চাপাতি দিয়ে কোপায়। পরে তাঁর দুই পা ও দুই হাতের রগ কেটে দেয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাতের হাড়ও ভেঙে দেওয়া হয়। চাপাতির কোপে আমির হোসেনের ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।আমির হোসেনের ছেলে বিল্লাল গাজী বলেন, ‘বিএনপির স্থানীয় নেতা শাজাহান ঢালীর নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী আমার বাবাকে কুপিয়ে আহত করে।’ বিএনপির নেতা শাজাহান ঢালীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।সখিপুর থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগের আহত নেতাকে চাঁদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।