আ.লীগ নেতার হাতে মহিলা ইউপি সদস্য লাঞ্ছিতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যকে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. শামছুন্নাহার অভিযোগ করেছেন, গতকাল সোমবার সকালে আওয়ামী লীগের নেতা স্কুলশিক্ষক মনোয়ার হোসেন ও তাঁর লোকজন ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে তাঁকে লাঞ্ছিত করেন।শামছুন্নাহার জানান, আগে তাঁর একটি বিয়ে হয়েছিল। সেই পক্ষে দুটি সন্তান রয়েছে। বড় মেয়েটির বিয়ে হয়েছে আর ছেলে তার বাবার কাছেই থাকে। পরে উপজেলার বারোবাজার এলাকার কাজী রওশনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ছয় বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেলেও আগের স্বামী সম্প্রতি তাঁকে স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। এ নিয়ে তিনি গ্রামে একটি সালিসের আয়োজন করেন। সালিসে মাতব্বরেরা আগের স্বামীকে ভর্ৎসনা করেন। এ ছাড়া আগের পক্ষের ছেলেকে কিছু টাকা দেওয়ার অনুরোধ করেন মাতব্বরেরা। শামছুন্নাহার কিছুদিনের মধ্যে পাঁচ হাজার টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।শামছুন্নাহার অভিযোগ করেন, বেলা ১১টার দিকে পরিষদের সভা শুরুর আগমুহূর্তে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন লোকজন নিয়ে পরিষদ ভবনে ঢুকে সেই টাকা এখনো কেন দেওয়া হয়নি কৈফিয়ত চান।