আ.লীগ নেতার হাতে সওজ কর্মচারীরা লাঞ্ছিত, কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতার হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা গত বুধবার থেকে কর্মবিরতি শুরু করেছেন।সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক চৌধুরী শাহ আলম অভিযোগ করেন, গত মার্চে জেলা সমন্বয় কমিটির সভায় জেলা শহরের ব্যস্ততম এলাকা রূপগঞ্জ চৌরাস্তায় গতিরোধক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দুপুরে সওজের কর্মচারীরা সেখানে গতিরোধক নির্মাণের কাজ শুরু করেন। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ঠিকাদার মো. ওয়াহিদুজ্জামান গতিরোধক নির্মাণে বাধা দেন। একপর্যায়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত সওজের কর্মচারীদের লাঞ্ছিত করেন।এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে সওজের কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।