সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাঁর ভাইকে হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ, তাঁর দুই ছেলেসহ আটজনের বিরুদ্ধে গত রোববার মামলা হয়েছে। নিহতদের বড় ভাই শাকিল খান বাদী হয়ে ওই মামলা করেন।এলাকার অনেকে জানান, ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শাহিন খান ও তাঁর বড় ভাই শামীম খানকে কুপিয়ে হত্যা করে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ, তাঁর ছোট ছেলে মাহবুবুর রহমান ও ভাগনে শাকিল মিয়াকে গতকাল সোমবার আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।