আ.লীগ নেতাসহ তিনজন আটকের পর থানা থেকে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে মডেল থানা থেকে সরকারদলীয় তিন নেতাকে গত বুধবার রাতে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে।আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব, জেলা যুবলীগের সহসভাপতি হাসান চৌধুরী, সদস্য রফিক মিয়া, ইউসুফ আলী, লিটন চৌধুরী এবং স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অমল কুমার দাশ ও সদস্য মুত্তাকিম চৌধুরী।হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শেখ মো. নিয়ামত মামলার সত্যতা নিশ্চিত করেন। তবে আওয়ামী লীগের নেতা সেলিম চৌধুরী দাবি করেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ তাঁদের আটক করে। এ ঘটনায় তাঁদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।