আ.লীগ নেতাসহ দুজনকে দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী শাহিন খান ও তাঁর ভাই শামীম খানের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফ ও তাঁর ভাগনে শাকিল মিয়ার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানায়, ওই জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে গতকাল সোমবার শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩ আগস্ট রাতে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে শাহিন ও শামীমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।