আ.লীগ নেতাসহ ৮০ জনকে আসামি করে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক সিরাজ মিয়ার (৩০) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার সিরাজ মিয়ার মা আমেনা বেগম চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনসহ ৮০ জনকে আসামি করে এ মামলা করেন। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী।রায়পুরা থানা সূত্র জানায়, মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার জাকির হোসেন ও লাভলু মিয়ার নেতৃত্বে একদল লোক আগ্নেয়াস্ত্র নিয়ে সিরাজ মিয়ার বাড়িতে হামলা চালায়। নিজেকে রক্ষা করতে সিরাজ মিয়া ঘরের খাটের নিচে লুকিয়ে থাকেন। পরে তাঁকে খাটের নিচ থেকে বের করে মারধর করা হয়। এতে তাঁর হাত-পা ভেঙে যায়। পুলিশ তাঁকে মুমূর্ষু অবস্থায় থানায় নিয়ে যায়। পরে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।