আ.লীগ পরিত্যক্ত দলে পরিণত হয়েছে: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, আওয়ামী লীগ বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। দেউলিয়া হয়ে গেছে। তাই দলটির নেতারা অবান্তর কথাবার্তা বলছেন।
গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।