আ.লীগ পেয়েছে ১৯৬, বিএনপি ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে ৩১ মার্চের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। গতকাল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী লুৎ​ফর রহমান প্রচার চালাচ্ছেন l প্রথম আলো
যশোরে ৩১ মার্চের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। গতকাল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী লুৎ​ফর রহমান প্রচার চালাচ্ছেন l প্রথম আলো

ইউপি নির্বাচনের প্রথম ধাপে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, কুষ্টিয়া, মাদারীপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও যশোরের ২৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ১৯৬ জন এবং বিএনপির ৬ জন প্রার্থী জয়লাভ করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ১১ জন এবং বিএনপির বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

আওয়ামী লীগ: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে আরিফুজ্জামান মুন্না, চরবাড়িয়ায় মাহতাব হোসেন, চরকাউয়ায় মনিরুল ইসলাম, কাশিপুরে কামাল হোসেন মোল্লা, রায়পাশা-কড়াপুরে হাবিবুর রহমান খোকন, জাগুয়ায় মোস্তাক আলম চৌধুরী, চন্দ্রমোহনে এ কে এম আবদুল আজিজ, টুঙ্গিবাড়িয়ায় বাহাউদ্দিন আহমেদ। হিজলার হরিনাথপুরে মোহাম্মদ আব্দুল লতিফ, গুয়াবাড়িয়ায় শাহজাহান তালুকদার, বড়জালিয়ায় মোহাম্মদ সাহাবুদ্দিন ও মেমানিয়ায় নাসির উদ্দিন। মুলাদীর মুলাদী ইউনিয়নে কামরুল আহসান, কাজিরচরে মন্টু বিশ্বাস, চরকালেখায় মোহসিন উদ্দীন খান, সফিপুরে আবু মুসা, নাজিরপুরে আবু হাসনাত জামান। বাকেরগঞ্জের ভরপাশায় আসাদুজ্জামান খান, রঙ্গশ্রীতে বশির উদ্দিন, পাদ্রীশিবপুরে আবুল বাশার, গারুরিয়ায় এ এস এম জুলফিকার হায়দার, ফরিদপুরে এস এম শফিকুর রহমান, কবাইতে জহিরুল হক তালুকদার, কলসকাঠিতে আবদুর রাজ্জাক তালুকদার, নলুয়ায় আ স ম ফিরোজ আলম খান, দুধলে গোলাম মোর্শেদ খান, চরাদীতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

মেহেন্দীগঞ্জের মেহেন্দীগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন, ভাষানচরে নজরুল ইসলাম খান চুন্নু, উলানিয়ায় আলতাফ হোসেন, চরগোপালপুরে সামছুল বারী, বিদ্যানন্দপুরে জলিল মিয়া। 

বাবুগঞ্জের মাধবপাশায় জয়নাল আবেদীন হাওলাদার, কেদারপুরে নূরে আলম, জাহাঙ্গীরনগরে এস এম তারিকুল ইসলাম।

বানারীপাড়ার বানারীপাড়া ইউনিয়নে জলিল ঘরামী, চাখারে খিজির সরদার, সলিয়াবাকপু‌রে মোহাম্মদ জিয়াউল হক, সৈয়দকাঠিতে আব্দুল মন্নান মৃধা, ইলুহারে শহিদুল ইসলাম, বিশারকান্দিতে সাইফুল ইসলাম, বাইশারীতে মাইনুল হাসান ও উদয়কাঠিতে রাহাদ আহম্মেদ। গৌরনদীর খাঞ্জাপুরে নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নে মো. শাহজাহান প্যাদা, সরিকলে মো. ফারুক মোল্লা, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, মাহিলাড়ায় সৈকত গুহ পিকলু, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা ও চাঁদশী ইউনিয়নে কৃঞ্চ কান্ত দে। আগৈলঝাড়ার রাজিহারে ইলিয়াস তালুকদার, বাকালে বিপুল দাস, বাগধায় আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলায় সোয়েব ইমতিয়াজ ও রত্নপুরে গোলাম মোস্তফা। উজিরপুরের সাতলায় আব্দুল খালেক আজাদ, হারতায় ডা. হরেন রায়, জলায় বিশ্বজিৎ হালদার, ওটরায় শাহাদাত হোসেন, শোলকে কাজী হুমায়ুন কবির, বড়াকোঠায় শহীদুল ইসলাম ও বামরাইলে ইউসুফ হাওলাদার।

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে আলতাফ হোসাইন হাওলাদার, লোহালিয়ায় কবির হোসেন, আউলিয়াপুরে হুমায়ুন কবির, মাদারবুনিয়ায় মুশফিকুর রহমান ও মরিচবুনিয়ায় দেলোয়ার হোসেন। মির্জাগঞ্জের মজিদবাড়িয়ায় গোলাম সরওয়ার কিসলু, কাঁকড়াবুনিয়ায় জাহাঙ্গীর আলম, দেউলীসুবিখালীতে আবদুল আজিজ হাওলাদার, আমড়াগাছিয়ায় সুলতান আহমেদ, মির্জাগঞ্জ ইউনিয়নে মনিরুল হক ও মাধবখালীতে মনিরুল হোসেন। দশমিনার বহরমপুরে আনোয়ার হোসেন মৃধা, আলীপুরে বাদশা ফয়সাল। বাউফলের কাছিপাড়ায় রফিকুল ইসলাম, কালিসুড়িতে নেছার উদ্দিন শিকদার, ধুলিয়ায় আনিচুর রহমান হাওলাদার, কেশবপুরে মহিউদ্দিন আহমেদ লাবলু, সূর্য্যমণিতে আনোয়ার হোসেন, কনকদিয়ায় শাহীন হাওলাদার, বগায় আবদুল মোতালেব হাওলাদার, কালাইয়ায় এস এম ফয়সাল আহম্মেদ, আদাবাড়িয়ায় সামসুল হক ফকির। গলাচিপার আমখোলায় কামরুজ্জামান মনির, গোলখালীতে মো. নাসির উদ্দিন, পানপট্টিতে আবুল কালাম, কলাগাছিয়ায় মো. দুলাল চৌধুরী, বকুলবাড়িয়ায় আবু জাফর খান, ডাকুয়ায় বদরুল ইসলাম খান, রতনদি তালতলীতে গোলাম মোস্তফা, চিকনীকান্দিতে এরশাদ হোসেন (বাদল), গজালিয়ায় খালিদুল ইসলাম, চরকাজলে সাইদুর রহমান। কলাপাড়ার টিয়াখালীতে সৈয়দ মশিউর রহমান, চাকামইয়ায় হুমায়ুন কবির ও নীলগঞ্জে নাসির উদ্দিন মাহমুদ। রাঙ্গাবালীর ছোট বাইশদিয়ায় এ বি এম আবদুল মান্নান, রাঙ্গাবালী ইউনিয়নে সাইদুজ্জামান মামুন, চালিতাবুনিয়ায় ফজলুর রহমান ও চর মোন্তাজে হানিফ মিয়া।

বরগুনা সদর ইউনিয়নে গোলাম আহাদ সোহাগ, এম বালিয়াতলীতে শাহনেওয়াজ সেলিম (আওয়ামী লীগ), নলটোনায় হুমায়ূন কবির, বদরখালীতে শরীফ ইলিয়াস উদ্দীন আহম্মেদ, বুড়িরচরে সিদ্দিকুর রহমান, পাথরঘাটার রায়হানপুরে মিজানুর রহমান, নাচনাপাড়ায় ফরিদ মিয়া, চরদুয়ানীতে হাফিজ উদ্দীন আহম্মেদ, পাথরঘাটায় আসাদুজ্জামান, কাকচিঁড়ায় আলাউদ্দীন পল্টু, কাঁঠালতলীতে শহিদুল ইসলাম। বামনায় চৌধুরী কামরুজ্জামান সগীর। আমতলীর গুলিশাখালীতে নুরুল ইসলাম, কুকুয়ায় বোরহান উদ্দীন আহম্মেদ, আঠারোগাছিয়ায় হারুন অর রশিদ, হলদিয়ায় শহিদুল ইসলাম মৃধা, চাওড়ায় আখতারুজ্জামান খান। বেতাগী সদর ইউনিয়নে নজরুল ইসলাম, বিবিচিনিতে নওয়াব হোসেন, হোসনাবাদে মাকসুদুর রহমান ফোরকান, বুড়া মজুমদারে সৈয়দ গোলাম রব, কাজিরাবাদে মোশাররফ হোসেন, সরিষামুড়িতে ইমাম হাসান শিপন।

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, কেওড়ায় মোয়াজ্জেম হোসেন, কীর্ত্তিপাশায় আবদুস শুক্কুর মোল্লা, নবগ্রামে মজিবুর রহমান আকন্দ, বিনয়কাঠিতে সাইফুল ইসলাম খান, নথুল্লাবাদে কবির খলিফা, শেখেরহাটে নুরুল আমিন খান, গাভারামচন্দপুরে গোলাম মাওলা মাসুম সেরওয়ানী। নলছিটির ভৈরবপাশায় নাসির উদ্দিন আহম্মেদ, মগরে এনামুল হক শাহীন, কুলকাঠিতে আকতারুজ্জামান বাচ্চু, রানাপাশায় মাসুদুর রহমান সালাম, সুবিদপুরে মান্নান সিদকার, কুসঙ্গলে আলমগীর হোসেন সিকদার, সিদ্ধকাঠিতে জেসমিন আরা ওবায়েদ, দপদপিয়ায় সোহরাব হোসেন বাবুল মৃধা, মোল্লারহাটে কবির হোসেন ও নাচনমহলে সিদ্দিকুর রহমান। রাজাপুর সদরে আনোয়ার হোসেন মজিবর মৃধা, রড়ইয়ায় শাহ আলম মন্টু, শুক্তাগড়ে মজিবুল হক মৃধা, শাতুরিয়ায় সিদ্দিকুর রহমান, গালুয়ায় মজিবুল হক কামাল ও মঠবাড়ী ইউনিয়নে মোস্তফা কামাল সিকদার। কাঁঠালিয়া সদরে গোলাম কিবরিয়া সিকদার, চেচরীরামপুরে জাকির হোসেন ফরাজী, পাটিখালঘাটায় শিশিরচন্দ দাস, আমুয়ায় আমিরুল ইসলাম ফোরকান ও শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন।

কুষ্টিয়ার বহলবাড়িয়ায় সোহেল রানা, তালবাড়িয়ায় আব্দুল হান্নান, আমলায় আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুরে রবিউল হক, ছাতিয়ানে জসিম উদ্দিন বিশ্বাস, মালিহাদে আলমগীর হোসেন, ফুলবাড়িয়ায় আব্দুস সালাম।

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দিতে আবুল বাশার মুন্সী, কাঁঠালবাড়িতে মহসিন উদ্দিন, দ্বিতীয়খণ্ডে মাহফুজুল করিম, পাঁচ্চরে দোলোয়ার হাওলাদার, শিবচরে দাদন মিয়া, চরজানাজাতে বজলুর রহমান সরকার, মাদবরচরে চৌধুরী সুলতান মাহমুদ, কুতুবপুরে আতিকুর রহমান মাদবর, কাদিরপুরে বি এম জাহাঙ্গীর হোসেন, বহেরাতলা উত্তর ইউনিয়নে জাকির হোসেন হায়দার, বহেরাতলা দক্ষিণে অলিউল্লাহ খালাসী, নিলখীতে মোহাম্মদ ওয়াসিম, শিরুয়াইলে মুরাদ হোসাইন, ভান্ডারীকান্দিতে শওকত হোসেন নান্নু, দত্তপাড়ায় মুরাদ মিয়া ও বন্দরখোলা ইউনিয়নে নিজামউদ্দিন ব্যাপারী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নে শফিকুল ইসলাম, কুশলীতে খালিদ হোসেন, পাটগাতিতে মিলন মোল্লা. ডুমুরিয়ায় কবির হোসেন তালুকদার ও গোপালপুরে সুষেণ সেন।

যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়নে আবু আনসার সরদার, ভোজগাতীতে আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়ায় দুর্গাপদ সিংহ, হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাঁড়ে, ঝাঁপায় সামছুল হক, মশ্বিমনগরে আবুল হোসেন, শ্যামকুড়ে মো. মনিরুজ্জামান, খানপুরে গাজী মোহাম্মদ আলী, দুর্বাডাঙ্গায় সরদার বাহাদুর আলী, কুলটিয়ায় শেখর চন্দ্র রায় ও মনোহরপুরে মশিয়ূর রহমান।

আওয়ামী লীগের বিদ্রোহী: পটুয়াখালীর বাউফলের নওমালায় মো. শাহজাদা হাওলাদার ও চন্দ্রদ্বীপে এনামুল হক আলকাস মোল্লা।

ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গীতে মিজানুর রহমান, কুশনায় আব্দুল হান্নান, দোড়ায় কাবিল উদ্দিন বিশ্বাস, বলুহরে আব্দুল মতিন ও সাব্দালপুর ইউনিয়নে নওশের আলী।

বরগুনা সদর উপজেলার গৌরীচন্নায় মনিরুল ইসলাম, ফুলঝুড়িতে গোলাম কিবরিয়া। পাথরঘাটার কালমেঘায় আকন মো. সহিদ। বরগুনার বামনার বুকাবুনিয়ায় মো. সাইদুর রহমান সবুজ, ডৌয়াতলায় মিজানুর রহমান মিজান।

বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়ালে আবদুল জব্বার। মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়ায় আবদুল কাদের ও দড়িরচর-খাজুরিয়ার মোস্তফা রাঢ়ী।

ঝালকাঠির গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নে এ কে এম জাকির হোসেন ও কাঁঠালিয়ার আওড়াবুনিয়ায় কামরুজ্জামান লিটন নকিব।

যশোরের মনিরামপুরের খেদাপাড়ায় সরদার মুজিবুর রহমান ও চালুয়াহাটিতে আবদুল হামিদ।

বিএনপি: পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়ায় আলতাফ হোসেন আকন, বরগুনা সদর ইউনিয়নের ঢলুয়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল, বেতাগীর মোকামিয়ায় মাহবুব আলম। যশোরের মনিরামপুরের কাশিমনগরে জি এম আহাদ আলী, মনিরামপুর সদরে নিস্তার ফারুক ও নেহালপুরে নজমুস সাদত।

বিএনপির বিদ্রোহী: বরগুনার আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নে এ কে এম নুরুল হক। 

জাতীয় পার্টি: পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নে সুলতান আহম্মেদ হাওলাদার ও মুরাদিয়ায় মো. জাফর উল্লাহ। বরিশালের মুলাদীর গুছুয়ায় মোকছেদ আলম।

জাসদ: কুষ্টিয়ার আমবাড়িয়ায় মশিউর রহমান, কুর্শায় ওমর আলী, বারুইপাড়ায় সাইদুর রহমান।

ওয়ার্কার্স পার্টি: বাবুগঞ্জের দেহেরগতিতে মশিউর রহমান। 

ইসলামী আন্দোলন: বরিশাল সদরের চরমোনাইয়ে সৈয়দ এহছাক মো. আবুল খায়ের।

স্বতন্ত্র: পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে লুৎফর রহমান মানিক মিয়া, দুমকির পাঙ্গাশিয়ায় মো. আলমগীর হোসেন, দশমিনার বেতাগী সানকিপুরে মহিবুল ইসলাম, গলাচিপা ইউনিয়নে হাবিবুর রহমান ঢালী। বরগুনার বামনার রামনায় আবদুল খালেক জোমাদ্দার, বরিশাল সদরের চাঁদপুরায় আমানুল্লাহ, কুষ্টিয়ার পোড়াদহে ফারুকুজ্জামান জন।

স্থগিত: পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার, দশমিনা সদর ও গলাচিপার চর বিশ্বাস ইউনিয়ন। বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি, চরামদ্দি ও মেহেন্দীগঞ্জের চানপুরা। বাবুগঞ্জের রহমতপুর ও চাঁদপাশা।