আ.লীগ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আবদুর রউফকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে তিন দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান এই নোটিশ দেন। |
কামরুল হাসান বলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রতীক বরাদ্দ না পেয়েই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি শহরের বিভিন্ন স্থানে প্রতীক সংবলিত পোস্টার লাগিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আইন অনুযায়ী ১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণার নিয়ম নেই। পোস্টারসহ এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জাসদের মনোনীত মেয়র প্রার্থী নাজমুল ইসলাম আজ দুপুরে আমাদের কাছে করেছেন। এই অভিযোগ পেয়ে আবদুর রউফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।