আ.লীগ প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় নেতা সতীশ চন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। তিনি গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বানিয়াপাড়া মহল্লা এবং পঞ্চগড় বাজার ও সিনেমা হল রোডে এই প্রচারণা চালান। এ সময় মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ে পৌর নির্বাচন বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন সতীশ চন্দ্র রায়।