আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এম এনামুল কবির ও আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আয়ূব বখত জগলুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন।

গতকাল রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি লিখিত এই অভিযোগ দেন।

অভিযোগে সালাদীন উল্লেখ করেছেন, আয়ূব বখ্‌ত নির্বাচনী কাজে পৌরসভার যানবাহন ব্যবহার, পৌরসভার কর্মচারীদের দিয়ে তাঁর পোস্টার লাগানোসহ নির্বাচনের কাজ করাচ্ছেন।

অভিযোগে সালাদীন আরও উল্লেখ করেন, এনামুল কবির ইমনও নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন।

এনামুল কবির ইমন অবশ্য বলেছেন, তিনি আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ করেননি। আয়ূব বখত জগলুল বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।

রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাঁদের সতর্ক করে দেওয়া হবে