আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ফুটবলার আরিফ খানের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুন নূর খান। এ ব্যাপারে আব্দুন নূর খান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, আরিফ খান বিভিন্ন স্থানে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও হুমকি দিচ্ছেন। এমনকি ‘স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে লাভ নেই, ভোট গণনা না করেই দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে’ এমন মন্তব্যও করা হচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে আরিফ খানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করলে তিনি মুঠোফোন ধরেননি।