আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে নীলফামারী সদরের পাঁচটি ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে পলাশবাড়ী ইউনিয়নে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ উঠেছে। এখঅনে আওয়ামী লীগের প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী প্রামাণিক।
জাপা প্রার্থী চঞ্চল চ্যাটার্জি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নিজেকে সরকারদলীয় লোক পরিচয় দিয়ে বলছেন, আমাকে ভোট দিলে সরকার এই ইউনিয়নের অনেক উন্নয়ন করবে।’ ওয়ার্কার্স পার্টির প্রার্থী তপন কুমার রায় বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী অপপ্রচার ও মিথ্যাচার করছেন।’