আ.লীগ প্রার্থীর সমর্থনে যুবলীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তার সমর্থনে গতকাল বুধবার দিরাইয়ে যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের প্রার্থী বক্তব্য দেন এবং নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান।
দিরাই শহরের একটি কমিউনিটি সেন্টারে দুপুরে এ সমাবেশ হয়। এতে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা। এ ছাড়া বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।
আওয়ামী লীগের প্রার্থী তাঁর বক্তব্যে বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর জননেত্রী শেখ হাসিনা দিরাই ও শাল্লার মানুষকে সম্মান দেখিয়ে আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। এই নৌকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নৌকা। আমরা সবাই মিলেই নৌকার জয় নিশ্চিত করব।’