আ.লীগ প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া। বুধবার রাতে শহরের পাইকপাড়া আনন্দ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।