আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকারের ছেলে আনিসুর রহমানকে টেঙ্গারচর বাজার এলাকায় মারধর করে আহত করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গাফ্ফার মিয়ার লোকজন। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে আনিসুর রহমানের পক্ষের লোকজন গাফ্ফারের বাড়িতে হামলা চালিয়ে তাঁর চারটি বসতঘর ভাঙচুর করেন। এতে গাফ্ফার মিয়ার সাতজন সমর্থক আহত হন। হামলায় অংশ নেওয়ার অভিযোগে পুলিশ জাকারিয়া মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে।ওই ইউপির চেয়ারম্যান মো. শাহজাহান খান বলেন, ইউপি নির্বাচনে পরাজিত দুটি পক্ষ পরস্পরের বিরুদ্ধে গজারিয়া ও মুন্সিগঞ্জ আদালতে এ পর্যন্ত ১৯টি মামলা করেছে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকারিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।