আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় গতকাল আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল চকরিয়া পৌর এলাকায় হরতালের পক্ষে-বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জাকের হোসেনসহ (৫০) তিনজন গুলিবিদ্ধ হন। অন্যদিকে বেলা আড়াইটার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে আওয়ামী লীগও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ বেলাল উদ্দিন ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।