আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে গত শনিবার নছিমন স্ট্যান্ডের কর্তৃত্ব দখল ও চাঁদা তোলা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় আব্বাস নামের একজনকে গ্রেপ্তার করেছে।নছিমনের চালক আব্বাস জানান, প্রতিটি নছিমন থেকে তাঁরা আবদুল গফুরকে মাসে ১০০ টাকা করে দেন। বিভিন্ন নেতা এ টাকার ভাগ পান। আর এর থেকে পুলিশকে ভাগ দিতে হয়। আবদুল গফুর দাবি করেন, দুই মাস ধরে এই স্ট্যান্ডের দায়িত্ব তিনি পেয়েছেন। কিন্তু তিনি এখনো ঠিকমতো টাকা বুঝে পাননি।কেশবপুর থানার ওসি মীর রেজাউল হোসেন বলেন, নছিমন থেকে কোনো টাকা থানায় আসে না। নছিমনের চাঁদা তোলা নিয়ে দুই পক্ষে মারামারি হয়েছে।