আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর আড়ং বাজারে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সোহরাব হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও যুবলীগের কর্মী মো. হানিফ এবং বিএনপির কর্মী মো. ইব্রাহিম। তাঁরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাতে বেলঘর আড়ং বাজার বিএনপির কার্যালয়ে বিজয় দিবসের গানের পরিবর্তে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের ক্যাসেট বাজানো হচ্ছিল। এ সময় ইউপি চেয়ারম্যান সোহরাব কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে ওই ক্যাসেট বন্ধ করতে বলেন।এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ওই চারজন আহত হন।