আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গত শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াসহ বিএনপির নেতা-কর্মীদের আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, রাষ্ট্রীয় কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ মাসুদ শুক্রবার দিবাগত রাতে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি শুক্রবার দিবাগত রাতে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৭৫ জনকে আসামি করে মামলা করেন।
শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আটজন আহত হন।