আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের পারুলিয়ায় আগমন প্রতিহত করতে বুধবার রাতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ এক প্রতিবাদ সমাবেশ ঘোষণা করে। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় পারুলিয়া মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় দেবহাটা উপজেলা বিএনপি এক সভার আয়োজন করে। ওই সভায় সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, ভোর থেকে রাত ১২টা পর্যন্ত দেবহাটার পারুলিয়া বাজার, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও মিলনায়তন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।