আ.লীগ-বিএনপির সঙ্গে বৈঠক করবে সিপিবি-বাসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসন ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ ছাড়া তারা গণফোরাম ও বাম মোর্চার সঙ্গেও একই বিষয়ে বৈঠক করবে।
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সিপিবি-বাসদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সামনে এখন গুরুতর রাজনৈতিক সংকট। একতরফা নির্বাচনের মাধ্যমে বিপদ এড়ানো যাবে না।