আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইরাজ মিয়া (৬৫) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামে গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা খোকন মেম্বার ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহানের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাহজাহানের পক্ষের ইরাজ মিয়া প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।