আ.লীগ-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনে ১৭টি পদের মধ্যে দুই দলই আটটি পদে জয় পেয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে আটজন জয় পান। তাঁদের মধ্যে সভাপতি পদে কাজী রাব্বিউল হাসান ও সহসভাপতি পদে মোফাখ্খারুল। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে সহসভাপতি পদে আবু তাহের সরদার ও যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামসহ আটজন নির্বাচিত হন।
নির্বাচনে ১৮১ জন ভোটারের মধ্যে ১৭৯ জন ভোট দেন।