আ.লীগ ভরাডুবির ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি হরতাল, জ্বালাও, পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আনতে হবে। বাংলাদেশের মাটিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না।তিনি গত রোববার বিকেলে নোয়াখালীর কবিরহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু নাছের। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সংবর্ধিত ছাত্রদলের নেতা বজলুল করিম চৌধুরী, হারুন অর রশিদ, ফোরকানে আলম, ফখরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন চৌধুরী, আবু বাহার, মিজানুর রহমান প্রমুখ।তিনি অভিযোগ করেন, সরকারের মদদেই ২৬টি বৌদ্ধমন্দির ধ্বংস করা হয়েছে। শত শত লোক জানিয়েছেন, রামু থেকে আধাকিলোমিটার দূরে থানা, চার কিলোমিটার দূরে আর্মি ক্যাম্প। ঘটনার সংবাদ পেয়েও তারা ঘটনার স্থলে যায়নি। সরকার ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার দিন রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নয় ঘণ্টা তাণ্ডব চালানো হয়েছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো আদেশ দেয়নি। বৌদ্ধরা সরকারের মন্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানোর পরও কোনো ব্যবস্থা নেননি।