প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হবে না। যেকোনো সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সম্ভব। বিরোধী দলের কোনো দাবি থাকলে তা সংসদে এসে উপস্থাপন করতে পারে। গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানকে সংলাপের বিষয়ে দেওয়া বিএনপির মতামতের বিষয়ে হানিফের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৯ এপ্রিল বেলা তিনটায় মুজিবনগর দিবসের আলোচনা সভা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথির ভাষণ দেবেন।