আ.লীগ সব সময় জয়ের পথে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ হারেনি। বাংলাদেশে গণতন্ত্রের জয় হয়েছে এবং জয়ের পথে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় আছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে হিন্দু সম্প্রদায়ের ১৪৬তম জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।এর আগে সাচার মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি তীমির সেনগুপ্তের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন নাহার বেগম, আওয়ামী লীগের উপজেলা শাখার সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।