প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি-সমর্থিত প্রার্থী ফয়জুল ইসলাম চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী শাহ আলম চৌধুরীর কর্মী-সমর্থকদের বাধায় তিনি ও তাঁর সমর্থকেরা এলাকায় প্রচারণা চালাতে পারছেন না। ৯ জুন রশিদাপাড়ায় তাঁর ওপর হামলা চালায় শাহ আলমের সমর্থকেরা।গতকাল বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ফয়জুল ইসলাম এ অভিযোগ করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই এলাকায় র্যাব ও ভ্রাম্যমাণ আদালত বসানোর দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, রাউজানে সরকার-সমর্থক সব ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রতীক আনারস। নির্বাচনে সূক্ষ্ম কারচুপির জন্য এ ব্যবস্থা করা হয়েছে।