আ.লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন শুরুর এক দিন আগে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এ বি এম মোস্তাকিমের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়।
উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, কে বা কারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকিমের কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। একই সঙ্গে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কার্যালয়টি কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত।
আশাশুনি থানার ওসি আহসান হাবিব কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ উপজেলায় আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।