আ.লীগ-সমর্থিত প্রার্থী বাছাই করবে থানা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উত্তর ও দক্ষিণের আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একক ও স্বচ্ছ ভাবমূর্তির কাউন্সিলর প্রার্থী বাছাই করে দলীয়ভাবে সমর্থন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা কমিটিকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণের থানা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে এ দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে।আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। আমরা টানা তিন দিন ধরে ঢাকার সব এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছি।’বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, কেন্দ্রীয় নেতা মৃণাল কান্তি দাস, মহানগর নেতা ও মেয়র পদে উত্তরের মনোনয়নপ্রত্যাশী মোফাজ্জল হোসেন চৌধুরী, দক্ষিণের মনোনয়নপ্রত্যাশী হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।