প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল বাতেন সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ১৭টি কেন্দ্রে এই ভোট গ্রহণ হয়। শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান, আবদুল বাতেন সরকার ১২ হাজার ৯২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ সরকার পেয়েছেন নয় হাজার ২১৩ ভোট। ওই ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল জলিল গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে পদটি শূন্য হয়। গাজীপুর প্রতিনিধি