আ.লীগ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আওয়ামী লীগ। গতকাল বুধবার কারওয়ান বাজারে টিসিবি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের হানিফ এ কথা বলেন। সংলাপ করতে কার উদ্যোগ নেওয়া উচিত—এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, সংসদ হচ্ছে আলোচনার উত্তম জায়গা। আগামীকাল সংসদের অধিবেশন বসছে। এই অধিবেশনে তারা যদি রূপরেখা দেয়, তাহলে সেখানে আলোচনা হবে।’