আ.লীগ ১২৬, বিএনপি ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে গোপনীয়তা ছিল না খুলনার ফুলতলা মহিলা কলেজ কেন্দ্রে। ভোটাররা কোন মার্কায় ভোট দেন, তা দেখছেন এক প্রার্থীর পোলিং এজেন্ট। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ইউপি নির্বাচনে গোপনীয়তা ছিল না খুলনার ফুলতলা মহিলা কলেজ কেন্দ্রে। ভোটাররা কোন মার্কায় ভোট দেন, তা দেখছেন এক প্রার্থীর পোলিং এজেন্ট। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

খুলনা, ভোলা ও সাতক্ষীরার ১৭৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ১২৬টি ও বিএনপি ১৪টিতে জয়লাভ করেছে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ২৪ জন ও বিএনপির বিদ্রোহী ৩ জন জয়লাভ করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন:
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে কামাল হোসেন বুলবুল, টিএস বাহিরদিয়ায় জাহাঙ্গীর শেখ, আইচগাতীতে আশরাফুজ্জামান বাবুল ও শ্রীফলতলায় ইসহাক সরদার। তেরখাদার আজগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন রায়, বারাসাতে কে এম আলমগীর হোসেন, ছাগলাদহে এস এম দ্বীন ইসলাম, তেরখাদা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়াহিদুজ্জামান ফকির ও মধুপুর ইউনিয়নে মো. মহসীন। বটিয়াঘাটার গঙ্গারামপুরে শেখ হাদিউজ্জামান হাদী ও আমিরপুরে জি এম মিলন। দাকোপ ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, পানখালীতে শেখ আবদুল কাদের, কৈলাশগঞ্জে মিহির মণ্ডল, সুতারখালীতে মাসুম আলী ফকির, কামারখোলায় পঞ্চানন কুমার মণ্ডল, তিলডাঙ্গায় রণজিত কুমার মণ্ডল, বাজুয়ায় রঘুনাথ রায় ও বানীশান্তায় সুদেব কুমার রায়।
ফুলতলার আটরা গিলাতলা ইউনিয়নে শেখ মনিরুল ইসলাম ও দামোদরে ফরিদ মোহাম্মদ ভূঁইয়া শিপলু; কয়রার দক্ষিণ বেদকাশীতে কবি শামসুর রহমান, উত্তর বেদকাশীতে নুরুল ইসলাম, মহারাজপুরে আবদুল্লাহ আল মামুন ও আমাদিতে আমীর আলী গাইন; ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে রেজোয়ান হোসেন মোল্লা, রঘুনাথপুরে খান শাকুর হোসেন, রুদাঘরায় মোস্তফা কামাল খোকন, আটলিয়ায় স ম আবদুল কাইয়ুম, মাগুরাঘোনায় শেখ আবুল হোসেন, ভান্ডারপাড়ায় হিমাংসু বিশ্বাস, ডুমুরিয়া সদরে হুমায়ুন কবির বুলু, রংপুরে রামপ্রসাদ জোদ্দার, গুটুদিয়ায় মোস্তফা সরোয়ার ও মাগুরখালীতে বিমল কৃষ্ণ সানা। পাইকগাছার কপিলমুনিতে কওছার আলী জোয়ার্দার, লতায় দিবাকর বিশ্বাস, দেলুটিতে রিপন কুমার মণ্ডল, লস্করে কে এম আরিফুজ্জামান তুহিন, রাঢ়ুলিতে আবদুল মজিদ গোলদার ও গড়ইখালীতে রুহুল আমিন বিশ্বাস। দিঘলিয়া সদর ইউনিয়নে মোল্লা ফিরোজ হোসেন, সেনহাটিতে জিয়া গাজী, বারাকপুরে গাজী জাকির হোসেন, আড়ংঘাটায় মফিজুর রহমান জিবলু মোড়ল ও গাজীরহাটে কামাল উদ্দিন মোল্লা।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুরে নাছির উদ্দিন নান্নু ডাক্তার, মেদুয়ায় মঞ্জুরুল আলম, চরপাতায় মোশারেফ হোসেন ভুঁইয়া, দক্ষিণ জয়নগরে আলমগীর হোসেন, উত্তর জয়নগরে ইয়াছিন লিটন। মনপুরা উপজেলার হাজিরহাটে শাহরিয়ার চৌধুরী দ্বীপক, তজুমদ্দিন উপজেলার চাঁদপুরে ফখরুল আলম জাহাঙ্গীর ও সম্ভুপুরে ফজলুল হক দেওয়ান, লালমোহনের ধলীগৌরনগরে হেদায়াতুল ইসলাম মিন্টু ও লালমোহনে (ইউনিয়ন) মো. শাজাহান মিয়া, চরফ্যাশনের নজরুলনগরে রুহুল আমিন হাওলাদার, চর মাদ্রাজে মোজাম্মেল জমাদ্দার, ঢালচরে আব্দুস সালাম হাওলাদার, হাজারীগঞ্জে সেলিম হাওলাদার, এওয়াজপুরে মাহবুব আলম ও কলমীতে কাউসার আহমেদ মাস্টার। ভোলা সদর উপজেলার বাপ্তায় ইয়ানুর রহমান, পশ্চিম ইলিশায় গিয়াসউদ্দিন, ধনিয়ায় এমদাদ হোসেন খোকন, শিবপুরে জসিমউদ্দিন, আলীনগরে বশির আহমেদ, চরসামাইয়্যায় মহিউদ্দিন মাতব্বর, ভেদুরিয়ায় তাজুল ইসলাম ও ভেলুমিয়া ইউনিয়নে আব্দুস সালাম মাল।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউপিতে মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় আজমল উদ্দিন, ফিংড়িতে শামসুর রহমান, বৈকারীতে মো. আসাদুজ্জামান, বাঁশদাহে মোশারফ হোসেন, ঘোনায় ফজলুর রহমান ও বল্লীতে বজলুর রহমান। তালা উপজেলা সদরে জাকির হোসেন, খলিসখালীতে মোজাফফর রহমান, নগরঘাটায় মো. কামরুজ্জামান, খেশরায় রাজীব হোসেন, সরুলিয়ায় মতিয়ার রহমান, ইসলামকাটিতে সুভাষ চন্দ্র সেন, তেঁতুলিয়ায় রফিকুল ইসলাম ও মাগুরায় গণেষ দেবনাথ। শ্যামনগর সদরে এস এম জহুরুল হায়দার, বুড়িগোয়ালিনিতে ভবতোষ কুমার মণ্ডল, ঈশ্বরীপুরে জি এম শোকর আলী, গাবুরায় এস এম আলী আযম, নুরনগরে বখতিয়ার আহমেদ ও পদ্মপুকুরে এস এম আতাউর রহমান। আশাশুনির বুধহাটায় আ ব ম মোছাদ্দেক, শ্রীউলায় আবু হেনা সাকিল, বড়দলে আবদুল আলীম মোল্লা, কাদাকাটিতে দীপংকর কুমার সরকার, আনুলিয়ায় আলমগীর আলম, খাজরায় শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগরে জাকির হোসেন, শোভনালীতে ম. মোনায়েম হোসেন ও দরগাহপুরে শেখ মিরাজ আলী। কলারোয়ার যুগেখালীতে রবিউল হাসান, জয়নগরে সামসুদ্দিন আল মাসুদ, সোনাবাড়িয়ায় মনিরুল (বিনা প্রতিদ্বন্দ্বিতা), চন্দনপুরে মনিরুল ইসলাম ও দেয়াড়ায় মাহবুবুর রহমান। কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় গাজী শওকত হোসেন, চাম্পাফুলে মোজাম্মেল হক, মৌতলায় সাইদ মেহেদী, দক্ষিণ শ্রীপুরে প্রশান্ত কুমার সরকার, বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দিন, কুশলিয়ায় শেখ মেহেদী হাসান, রতনপুরে আশরাফুল হোসেন ও তারালীতে এনামুল হোসেন। দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় মুজিবর রহমান ও সখিপুরে শেখ ফারুক হোসেন।
আওয়ামী লীগের বিদ্রোহী: খুলনার তেরখাদার সাচিয়াদহ ইউনিয়নে উকিল উদ্দিন লস্কর, বটিয়াঘাটা সদরে মনোরঞ্জন মণ্ডল, সুরখালীতে আবদুল হাদী সরদার ও ভান্ডারকোট ইউনিয়নে ইসমাইল হোসেন বাবু। দাকোপের লাউডোবে সরোজিত কুমার রায়, কয়রা সদরে এস এম শফিকুল ইসলাম, বাগালীতে আবদুস সাত্তার পাড় ও মহেশ্বরীপুরে বিজয় কুমার সরদার। ডুমুরিয়ার শোভনায় সুরঞ্জিত কুমার বৈদ্য ও শরাফপুরে শেখ রবিউল ইসলাম। পাইকগাছার হরিঢালীতে আবু জাফর সিদ্দিকী রাজু। ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে রিয়াদ হোসেন হান্নান।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপিতে শফিকুল ইসলাম, আঁগড়দাড়িতে মজনুর রহমান ও ভোমরায় ইসরাইল গাজী, তালার খলিলনগরে এস এম আজিজুর রহমান, শ্যামনগরের আটুলিয়ায় আবু ছালেহ ও রমজাননগরে শেখ আল মামুন, আশাশুনি সদরে স ম সেলিম রেজা, কলারোয়ার কয়লায় শেখ ইমরান হোসেন, লাঙ্গলঝাড়ায় নূরুল ইসলাম ও কেড়াগাছিতে আফজাল হোসেন, কালীগঞ্জের মথুরেশপুরে মিজানুর রহমান এবং দেবহাটা উপজেলা সদরে আবুবকর গাজী ও কুলিয়ায় ইমাদুল ইসলাম।
বিএনপি: খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নে শেখ আশিকুজ্জামান, ফুলতলা সদরে শেখ আবুল বাশার, ডুমুরিয়ার খর্ণিয়ায় শেখ দিদারুল হোসেন, পাইকগাছার চাঁদখালীতে জোয়াদুর রসূল বাবু ও সোলাদানায় এস এম এনামুল হক।
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউপিতে আবদুল আলিম, শিবপুরে আবদুল মজিদ ও ব্রহ্মরাজপুরে শহীদুল ইসলাম; তালার জালালপুরে মফিদুল হক ও ধানদিয়ায় জাহাঙ্গীর আলম; শ্যামনগরের মুন্সীগঞ্জে আবুল কাশেম মোড়ল; আশাশুনির কুল্যায় এস এম রফিকুল ইসলাম এবং কালীগঞ্জের নলতায় আজিজুর রহমান ও ভাড়াশিমলায় নূর মোহাম্মদ।
বিএনপির বিদ্রোহী: খুলনার বটিয়াঘাটার বালিয়াডাঙ্গায় গোলাম হোসেন, ডুমুরিয়ার সাহস ইউনিয়নে জয়নাল আবেদীন। সাতক্ষীরার কলারোয়ার হেলাতলায় মোয়াজ্জেম হোসেন।
স্বতন্ত্র (জামায়াত): ফুলতলার জামিরায় মাওলানা সাইফুল হাসান খান।
স্বতন্ত্র: খুলনার পাইকগাছার গদাইপুরে গাজী জুনায়েদুর রহমান, সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়িতে জামায়াতের আবদুর রউফ ও ভুরুলিয়ায় জামায়াতের ফারুক হোসাইন এবং কলারোয়ার জালালাবাদে জামায়াতের শওকত আলী।
জাতীয় পার্টি: কালীগঞ্জের কৃষ্ণনগরে মোশারফ হোসেন।
স্থগিত : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর, তালার কুমিরা, শ্যামনগরের কৈখালী, কলারোয়ার কুশোডাঙ্গা ও কেরালকাতা এবং দেবহাটার পারুলিয়া।|