প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল রোববার পর্যন্ত ৫৪২টি ইউনিয়নের ফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩৫৩ এবং বিএনপি ৫৭টিতে জয় পেয়েছে।
এর বাইরে জাতীয় পার্টি ১০ ও জাসদ একটি ইউপিতে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ১২১ টিতে।
গতকাল শনিবার ৪৮ জেলার ৬১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ২৯ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। বিএনপি প্রায় সব ইউপিতে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে নির্বাচন বাতিলের দাবি করেছে।
প্রাথমিক ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, ৫৪২ ইউপিতে ভোট গ্রহণের হার ৭৭ দশমিক ১৯ শতাংশ। ক্ষমতাসীন দলের প্রার্থীরা ভোট পেয়েছেন ৪৫ দশমিক ১ শতাংশ এবং বিএনপি পেয়েছে ২০ দশমিক শূন্য ৯ শতাংশ।