আ.লীগ ৩৬, বিএনপি ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিএনপি-সমর্থিত প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন। ৩৬টিতে আওয়ামী লীগ, ২২টিতে জামায়াতে ইসলামী, ১৬টিতে বিএনপি, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে ইসলামী ফ্রন্ট-সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের ৩৬ জন: পিরোজপুর সদরে রেজাউল করিম ও মঠবাড়িয়ায় সিদ্দিকুর রহমান, কিশোরগঞ্জের তাড়াইলে মো. ছাইদুর রহমান ও মিঠামইনে মতিউর রহমান, বাগেরহাটের চিতলমারীতে রাশেদুজ্জামান, পাবনার ঈশ্বরদীতে ছানা সরদার, চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজুর রহমান, চট্টগ্রামের আনোয়ারায় মৃণাল কান্তি ধর, ফটিকছড়িতে উত্তম কুমার মহাজন ও রাউজানে নূর মোহাম্মদ আলী, হবিগঞ্জের লাখাইতে মুর্শেদ কামাল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অঞ্জন কুমার দেব, যশোর সদরে সুলতান মাহমুদ, ভোলার মনপুরায় আলাউদ্দিন হেলাল, তজুমদ্দিনে মহিউদ্দিন পোদ্দার ও দৌলতখানে মোশারেফ হোসেন, বরিশালের উজিরপুরে অপূর্ব কুমার গাইন, বানারীপাড়ায় শরিফ উদ্দিন আহমেদ ও আগৈলঝাড়ায় জসিম সরদার, খুলনার তেরখাদায় মোল্যা এহিউল ইসলাম, টাঙ্গাইলের কালিহাতীতে আবদুল মজিদ ও মধুপুরে হেলালউদ্দিন, ঝালকাঠি সদরে লিয়াকত আলী খান, নলছিটিতে দুলাল শরীফ ও কাঁঠালিয়ায় এমাদুল হক, ফেনীর সোনাগাজীতে আজিজুল হক ও ফুলগাজীতে অনিল বণিক, সাতক্ষীরার কলারোয়ায় আমিনুল ইসলাম, কুষ্টিয়ার দৌলতপুরে মইন উদ্দিন, পটুয়াখালী সদরে মিজানুর রহমান, বাউফলে মোশারফ হোসেন খান ও গলাচিপায় মতিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুরাদ হোসেন, মৌলভীবাজারের কমলগঞ্জে সিদ্দেক আলী, ময়মনসিংহের হালুয়াঘাটে আনোয়ারুল হক ও ঢাকার ধামরাইয়ে মোহাদ্দেছ হোসেন নির্বাচিত হয়েছেন।
বিএনপির ১৬ জন: পিরোজপুরের জিয়ানগরে ফাইজুল কবির, জয়পুরহাটের পাঁচবিবিতে জিয়াউল ফেরদৌস, কক্সবাজারের রামুতে আলী হোসেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কামাল উদ্দিন, বাগেরহাটের মোল্লাহাটে হারুণ আল রশিদ, হবিগঞ্জ সদরে মাহবুবুর রহমান আউয়াল, কিশোরগঞ্জের ইটনায় হাবিবুল হান্নান, ভৈরবে আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের নাগরপুরে রফিজ উদ্দিন, ঝালকাঠির রাজাপুরে মো. জাকারিয়া সুমন, সিরাজগঞ্জের চৌহালীতে লিয়াকত আলী, সুনামগঞ্জের শাল্লায় মাহবুব সোবহানী চৌধুরী ও ধরমপাশায় মোশাহিদ তালুকদার, পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদুল ইসলাম, শেরপুরের নালিতাবাড়ীতে হাবিবুর রহমান ও নাটোরের বড়াইগ্রামে আবদুল হাকিম জয়ী হয়েছেন।
জামায়াতের ২২ জন: গাজীপুরের কালিয়াকৈরে হারুন অর রশিদ, চট্টগ্রামের সাতকানিয়ায় ইব্রাহীম চৌধুরী, নড়াইল সদরে ওবায়দুুল্লাহ, সিলেট সদরে জৈন উদ্দিন, চট্টগ্রামের বাঁশখালীতে বদরুল হক, হবিগঞ্জের নবীগঞ্জে আশরাফ আলী, আজমিরীগঞ্জে আবদুল হাই, কিশোরগঞ্জের কটিয়াদীতে শফিকুল ইসলাম মোড়ল, খুলনার রূপসায় আবদুল্লাহ যোবায়ের ও ফুলতলায় গাউসুল আযম হাদি, নোয়াখালীর বেগমগঞ্জে বোরহান উদ্দিন, নেত্রকোনার মদনে রুহুল আমীন, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রেজাউল ইসলাম, দিনাজপুরের ফুলবাড়ীতে মঞ্জুরুল কাদের ও বোচাগঞ্জে আমিনুল হক, বগুড়ার গাবতলীতে আবদুল মজিদ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবুল কাশেম, পাবনার ফরিদপুরে শাফিনুর ইসলাম, চাঁদপুরের শাহরাস্তিতে আবুল হোসাইন, রাজশাহীর তানোরে আবদুর রহিম মোল্লা, পুঠিয়ায় আহমাদ উল্লাহ ও বাগমারায় সরদার মোহাম্মদ রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
চার ‘বিদ্রোহী’র জয়: আওয়ামী লীগের তিন বিদ্রোহী কুমিল্লার মেঘনায় তাজুল ইসলাম, খুলনার দাকোপে গৌর পদ বাছাড় ও টাঙ্গাইলের ভূঞাপুরে সাহিনুল ইসলাম তরফদার এবং বরগুনার বেতাগীতে বিএনপির বিদ্রোহী আবদুস সোবহান জয় পেয়েছেন।
অন্যান্য দলের আটজন: যশোরের কেশবপুরে জাতীয় পার্টির (এরশাদ) আবদুল লতিফ, পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি) মিরাজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চট্টগ্রামের বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের কাজী ওবায়দুল হক হাক্কানী ও রাঙ্গুনিয়ায় একই দলের আক্তার হোসেন, সিলেটের কানাইঘাটে জমিয়তে ওলামায়ে ইসলামের আলিম উদ্দিন, খুলনার বটিয়াঘাটায় সিপিবির নিতাই গাইন, রাঙামাটির জুরাছড়িতে জেএসএসের (সন্তু লারমা) রিটন চাকমা ও মৌলভীবাজার সদরে তালামিযে ইসলামিয়ার আলাউর রহমান জয়ী হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্দলীয় প্রার্থী প্রেমসাগর হাজরা নির্বাচিত হয়েছেন।