আ.লীগ ৩৭, বিএনপি ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। ৩১টিতে বিএনপি, পাঁচটিতে জামায়াতে ইসলামী, পাঁচটিতে বিএনপির বিদ্রোহী, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এমন চারজন মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ), ওয়ার্কার্স পার্টি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একজন করে প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
আওয়ামী লীগের ৩৭ জন: পিরোজপুর সদরে আনিসা খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মঠবাড়িয়ায় মাকসুদা আক্তার ও ভান্ডারিয়ায় আসমা আক্তার; কিশোরগঞ্জের তাড়াইলে রোকেয়া আক্তার ও মিঠামইনে মিনা খাতুন; পাবনার ঈশ্বরদীতে মাহজেবিন শিরিন; চুয়াডাঙ্গার জীবননগরে আয়েশা সুলতানা; চট্টগ্রামের ফটিকছড়িতে জেবুন্নাহার, রাউজানে ফৌজিয়া আক্তার ও রাঙ্গুনিয়ায় রেহানা আক্তার বেগম; হবিগঞ্জ সদরে ফেরদৌস আরা বেগম ও লাখাইতে ফয়েজুন্নেছা; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দা হামিদা লতিফ ও আখাউড়ায় পিয়ারা বেগম; যশোর সদরে সেতারা খাতুন ও কেশবপুরে নাসিমা সাদেক; ভোলার মনপুরায় নিহার নার্গিস ও দৌলতখানে আইনুন নাহার; বরিশালের উজিরপুরে সিমা রানী শীল, বানারীপাড়ায় সৈয়দা তাসলিমা হোসেন ও আগৈলঝাড়ায় মলিনা রায়; খুলনার রূপসায় শাহিনা আক্তার, বটিয়াঘাটায় বুলু রায় ও তেরখাদায় হোসনেয়ারা চম্পা; টাঙ্গাইলের কালিহাতীতে মনোয়ারা বেগম; ঝালকাঠি সদরে ইসরাত জাহান, নলছিটিতে ডালিয়া নাসরিন, রাজাপুরে আফরোজা আক্তার ও কাঁঠালিয়ায় ফাতিমা খানম; ফেনীর সোনাগাজীতে জোবেদা নাহার ও ফুলগাজীতে মঞ্জুরা আজিজ; সাতক্ষীরার কলারোয়ায় সেলিনা আনোয়ার; কুষ্টিয়ার দৌলতপুরে ইকফাত আরা; পটুয়াখালীর সদরে সোহানা হোসেন ও বাউফলে রেহানা বেগম; শেরপুরের নালিতাবাড়ীতে আসমত আরা ও রাজশাহীর বাগমারায় নাসিমা আক্তার নির্বাচিত হয়েছেন।
বিএনপির ৩১ জন: পিরোজপুরের জিয়ানগরে শাহিদা বেগম; গাজীপুরের কালিয়াকৈরে নার্গিস আক্তার; মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হেলেনা চৌধুরী; জয়পুরহাটের পাঁচবিবিতে দৌলতুন নাহার; কুমিল্লার বড়ুরায় শাহীনা মমতাজ ও মেঘনায় দিলারা শিরিন; কক্সবাজারের রামুতে ফরিদা ইয়াসমিন; বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামিদা চৌধুরী; বাগেরহাটের চিতলমারীতে রুনা গাজী; চট্টগ্রামের বোয়ালখালীতে শাহীদা আক্তার; হবিগঞ্জের আজমিরীগঞ্জে রোকসানা আক্তার; কিশোরগঞ্জের ইটনায় মাছুমা আক্তার ও কটিয়াদীতে সাথী বেগম; টাঙ্গাইলের ভূঞাপুরে হোসনে আরা বেবি ও নাগরপুরে জিয়াসমিন আক্তার; সিরাজগঞ্জের চৌহালীতে জহুরা পারভীন; নোয়াখালীর বেগমগঞ্জে পারভীন আক্তার; নেত্রকোনার মদনে শিরিন আক্তার; ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সেলিনা খাতুন; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারুল বেগম; দিনাজপুরের বোঁচাগঞ্জে নাজমুন নাহার; চাঁদপুরের শাহরাস্তিতে হাসিনা আক্তার; মৌলভীবাজার সদরে শাহীন রহমান ও কমলগঞ্জে পারভীন আক্তার; সুনামগঞ্জের শাল্লায় রেজিয়া বেগম ও ধরমপাশায় সাদেকুন নাহার; পটুয়াখালীর মির্জাগঞ্জে হাসিনা বেগম; ময়মনসিংহের হালুয়াঘাটে মনোয়ারা খাতুন; নাটোরের বড়াইগ্রামে হেলেনা বেগম; রাজশাহীর তানোরে বন্দনা রানী ও পুঠিয়ায় মতিয়া হক জয়ী হয়েছেন।
জামায়াতের পাঁচজন: চট্টগ্রামের সাতকানিয়ায় দুরদানা ইয়াসমিন ও বাঁশখালীতে সাফিয়া বেগম; সিলেট সদরে দিলারা বেগম ও কানাইঘাটে মরিয়ম বেগম এবং খুলনার ফুলতলায় শামছুন নাহার নির্বাচিত হয়েছেন।
‘বিদ্রোহী’ আট: আওয়ামীলীগের চট্টগ্রামের আনোয়ারায় মরিয়ম বেগম; কিশোরগঞ্জের ভৈরবে আছমা আহমেদ ও ভোলার তজুমদ্দিনে ফাতেমা বেগম এবং বিএনপির দিনাজপুরের ফুলবাড়ীতে হাছিনা বেগম, বগুড়ার গাবতলীতে জাকিয়া খাতুন মোছা. সুরাইয়া জেরীন, পাবনার ফরিদপুরে নাসরিন পারভীন, বরগুনার বেতাগীতে আমেনা বেগম ও পটুয়াখালীর গলাচিপায় নারগিস সুলতানা নির্বাচিত হয়েছেন।
অন্যান্য দলের তিনজন: খুলনার দাকোপে জাতীয় পার্টির (এরশাদ) শুভ্রদা সরকার; নড়াইল সদরে ওয়ার্কার্স পার্টির স্বপ্না সেন ও রাঙামাটির জুড়াছড়িতে জেএসএসের (সন্তু লারমা) শেফালী দেওয়ান জয়ী হয়েছেন।
নির্দলীয় চারজন: বাগেরহাটের মোল্লাহাটে খুরশিদা বেগম; হবিগঞ্জের নবীগঞ্জে নাজমা বেগম; টাঙ্গাইলের মধুপুরে নাজমা বেগম ও ঢাকার ধামরাইয়ে সোহানা জেসমিন নির্বাচিত হয়েছেন।