আ.লীগ ৬, বিএনপি ৫ ও বিদ্রোহীরা ৪টিতে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি, দিনাজপুরের ঘোড়াঘাটে চারটি ও হাকিমপুরে তিনটি এবং রংপুরের পীরগাছার একটি ইউনিয়নে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ ছয়টি, বিএনপি পাঁচটি, বিএনপির বিদ্রোহী তিনটি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একটিতে নির্বাচিত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: তেঁতুলিয়ায় আওয়ামী লীগের বিজয়ীরা হলেন বাংলাবান্ধায় বর্তমান চেয়ারম্যান কুদরত ই খুদা ও তেঁতুলিয়ায় বর্তমান চেয়ারম্যান কাজী আনিছুর রহমান। বিএনপির বিজয়ীরা হলেন ভজনপুরে মো. মকসেদ আলী ও দেবনগরে মহসিন উল হক।
বিএনপির বিদ্রোহীরা হলেন তিরনইহাটে মো. রফিকুল ইসলাম, শালবাহানে ফজলুর রহমান ও বুড়াবুড়িতে মো. তারেক হোসেন।
বিরামপুর (দিনাজপুর): ঘোড়াঘাটের সিঙড়ায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান মণ্ডল ও পালশায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবিরুল ইসলাম প্রধান বিজয়ী হন। এ ছাড়া এ উপজেলায় বিএনপির বিজয়ীরা হলেন বুলাকিপুরে মো. মাহফুজার রহমান ওরফে লাবলু ও ঘোড়াঘাটে তৌহিদুল ইসলাম।
হাকিমপুরে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন মাধবপাড়ায় মো. মোখলেছার রহমান ও আলীহাটে গোলাম রসুল। এ উপজেলার বোয়ালদাড়ে বিএনপির প্রার্থী মেফতাজুল জান্নাত বিজয়ী হন।
তারাগঞ্জ (রংপুর): পীরগাছার কল্যাণীতে আওয়ামী লীগের প্রার্থী নুর আলম বিজয়ী হয়েছেন।