মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে আবদুল মতিন ও সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত ছালাহ উদ্দিন ঢালী নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল চারটায় নির্বাচন শেষে রাত ১১টায় নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।
নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল থেকে সভাপতিসহ নয়জন, বিএনপি প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ছয়জন বিজয়ী হন। সভাপতি পদে আবদুল মতিন মোট ১৪৬ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী আফসার হোসেন পেয়েছেন ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ছালাহ উদ্দিন ঢালী ১২৭ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ প্যানেলের অন্য বিজয়ীরা হচ্ছেন মীর হাবিবুর রহমান, মো. রুহুল আমিন, মো. ফিরোজ খান, মো. বেলায়েত হোসেন, আসাদুল ইসলাম, কাজী মোজাম্মেল হোসেন, ফারহানা আক্তার ও মো. আক্তারুজ্জামান। বিএনপি প্যানেলের অন্য বিজয়ীরা হচ্ছেন রোজিনা ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, মো. রুহুল আমিন ও হোসেন রানা।