আ.লীগকে পরাজিত করা এত সহজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ’৮৮ ও ’৯৬ সালের নির্বাচন আর আওয়ামী লীগের ২০১৩ সালের নির্বাচন এক নয়। আওয়ামী লীগকে পরাজিত করা এত সহজ নয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
লতিফ সিদ্দিকী বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। ১৭ মার্চের মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা হবে। সেদিন দেশবাসী যুদ্ধাপরাধী-রাজাকারমুক্ত বাংলাদেশ উদ্যাপন করবে।
মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর অনেকেই বলেছিলেন, আওয়ামী লীগ বিচার শেষ করতে পারবে না। আসলে আওয়ামী লীগ তো বিচার করেনি। আদালতে আইন তার নিজস্ব গতিতে যুদ্ধাপরাধীদের বিচার করেছে।’