আ.লীগকে বর্বর দল বললেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগকে বর্বর দল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। গতকাল রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।গতকাল রাত নয়টার দিকে খালেদা জিয়া গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। তিনি সাদেক হোসেনের পাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন।পরে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ একটি বর্বর দল। জনগণের উচিত এদের বিচার করা। সাদেক হোসেনসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-মারধর করে আওয়ামী লীগ ভাবছে যে তারা পার পেয়ে যাবে। তারা মনে করছে, এভাবে আন্দালন বন্ধ করা যাবে। কিন্তু এতে আন্দোলন আরও জোরদার হবে। আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে।