আ.লীগকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার বিষয়টি আঁচ করতে পেরে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে।
গতকাল বুধবার বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি মিলনায়তনে আয়োজিত বিএনপির প্রতিনিধি সমেঞ্চলনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ফেনী-২ আসনের সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রেহানা আক্তার, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে আমীর খসরু আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে শ্রমজীবী, পেশাজীবী ও দলের নেতা-কর্মীদের আগামী ২৪ অক্টোবরের পর ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে।
আমীর খসরু বলেন, পদ-পদবির দিকে না তাকিয়ে সব ভেদাভেদ ভুলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এলে শেখ হাসিনার সরকার জনতার স্রোতে ভেসে যাবে।