আ.লীগকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।গতকাল বুধবার বিকেলে ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের কদমতলী এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।সমাবেশে আমীর খসরু বলেন, সরকার রাষ্ট্র পরিচালনার নামে অবিচার করছে। গ্রেপ্তার, দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজির কারণে জনগণ অতিষ্ঠ। জাতি-গোষ্ঠী নির্বিশেষে দেশের সাধারণ জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে।ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে দাবি করে আমীর খসরু বলেন, ‘এটা বুঝতে পেরেই শেখ হাসিনা ভোট চুরি ও মাস্তানি এবং প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করতে চাইছেন। বিভিন্ন পত্রপত্রিকার জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ জনগণ সরকারের বিপক্ষে।’ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নগর আমির আ ন ম শামসুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন ও মাহবুবুর রহমান।