আ.লীগকে সমর্থন দিয়ে সরে গেল জাকের পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নানের সঙ্গে কোলাকুলি করছেন জাকের পার্টির শাহজাহান।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নানের সঙ্গে কোলাকুলি করছেন জাকের পার্টির শাহজাহান।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাকের পার্টির প্রার্থী শাহাজাহান চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর জগন্নাথপুর উপজেলা সদরের নির্বাচনী কার্যালয়ে গিয়ে শাহজাহান চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে গিয়ে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এ সময় জাকের পার্টির প্রার্থী শাহাজাহান চৌধুরী বলেন, ‘আমি কেন্দ্রের নির্দেশে প্রার্থী হয়েছিলাম। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নে আমাদের কমিটি রয়েছে। তাদের নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় ছিলাম। দলের নেতা-কর্মীর সঙ্গে আলোচনা করে উন্নয়নের স্বার্থে মহাজোটের প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নানের বিজয় নিশ্চিত করতে নির্বাচন থেকে সরে গিয়ে তাঁকে সমর্থন জানালাম। আজ থেকে জাকের পার্টির কর্মীরা নৌকার পক্ষে কাজ করবেন।’

মহাজোটের প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘জাকের পার্টির প্রার্থীর মহানুভবতায় আমি অভিভূত। গণতন্ত্রের সুরক্ষা ও উন্নয়নের জন্য তাঁদের ভূমিকা প্রশংসনীয় হয়ে থাকবে।’

জগন্নাথপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, আইনানুগভাবে প্রার্থিতা প্রত্যাহারের আর সুযোগ নেই। তবে কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়ে কাউকে সমর্থন জানানো তাঁর ব্যক্তিগত বিষয়।