আ.লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ?মাসুদুর রহমান বলেন, ঢাকা মহানগরে সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, আজ ভোরে ডিএমপি সমাবেশের অনুমতি দিয়েছে। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষমতাসীন হয়েও অনুমতি নিয়ে সমাবেশ করছে।