আ.লীগে মনোনয়ন পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে মনোনীত প্রার্থীদের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে দলের পক্ষ থেকে প্রার্থীদের তালিকা গণমাধ্যমে সরবরাহ করা হয়নি।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই আজও দলটির মনোনয়ন পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের সূত্র ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের বিভাগভিত্তিক তালিকা তুলে ধরা হলো:
ঢাকা বিভাগ: ঢাকার সাভার পৌরসভায় মনোনয়ন পেয়েছেন আবদুল গনি, ধামরাইয়ে কবির মোল্লা; মুন্সীগঞ্জে ফয়সাল বিপ্লব, মীরকাদিমে শহীদুল ইসলাম শাহিন; নরসিংদীতে মো. কামরুজ্জামান, মনোহরদীতে আমিনুর রশীদ সুজন, মাধবদীতে মোশাররফ হোসেন, শরীয়তপুরে রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরায় ইউনুস ব্যাপারী, নড়িয়ায় হায়দার আলী, ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার, ডামুড্যায় বাচ্চু ছৈয়াল; মাদারীপুরে খালিদ হাসান ইয়াদ, কালকিনিতে এনায়েত হাওলাদার, শিবচরে আওলাদ মাস্টার। গাজীপুরের শ্রীপুরে আনিসুর রহমান; টাঙ্গাইলে জামিলুর রহমান মিরন, কালীহাতিতে আনসার আলী, ধনবাড়ীতে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুরে মাসুদ পারভেজ, গোপালপুরে রকিবুল হক, ভূঞাপুরে মাসুদুল হক, মির্জাপুরে শাহদাত হোসেন, সখীপুরে আবু হানিফ আজাদ; কিশোরগঞ্জে মাহমুদ পারভেজ, হোসেনপুরে আবদুল কাইয়ুম খোকন, কুলিয়ারচরে আবুল হাসান কাজল, বাজিতপুরে আনোয়ার হোসেন আশরাফ, ভৈরবে ফখরুল ইসলাম, কটিয়াদীতে শুক্কুর আলী, করিমগঞ্জে মামুন চৌধুরী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আহমেদ হোসেন মির্জা। মানিকগঞ্জে মো. রমজান আলী; রাজবাড়ীতে মহম্মদ আলী চৌধুরী, পাংশায় আবদুল আল মাসুদ বিশ্বাস, গোয়ালন্দে শেখ নজরুল ইসলাম; ফরিদপুরের বোয়ালমারীতে শাহজাহান মৃধা ও নগরকান্দায় রায়হান উদ্দিন মাস্টার।