আ.লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ৪০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত সোমবার গুলিসাখালী জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ এ সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য ফারুক ফরাজী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান হাওলাদারের নেতৃত্বে দলটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর, সহসভাপতি আরিফ উল হক প্রমুখ।