আ.লীগে যোগ দিয়েও গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে নাশকতার চারটি মামলার আসামি সদ্য আওয়ামী লীগে যোগদানকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক নেতা গোলাম মুর্তজা ওরফে শিপলুকে গত শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজার রহমান বলেন, ‘তাঁর বিরুদ্ধে রেললাইন উৎপাটনের দুটি, জেলা আওয়ামী লীগের কার্যালয় পোড়ানো এবং বোমা হামলার চারটি মামলা রয়েছে। ইতিমধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
জেলা বিএনপি ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গোলাম মুর্তজা ইতিপূর্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের জয়পুরহাট পৌর কমিটির আহ্বায়ক ছিলেন। এ বছরের ১৫ জুন তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর মাসে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গোলাম মুর্তজা সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কিছু দিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন। এরই মধ্যে তিনি গ্রেপ্তার হন।