আ.লীগে যোগ দিলেন গোলাম রাব্বানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানসাট রাজবাড়ী মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করছেন গোলাম রাব্বানী ষ প্রথম আলো
কানসাট রাজবাড়ী মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করছেন গোলাম রাব্বানী ষ প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল শনিবার কানসাট রাজবাড়ী মাঠে শিবগঞ্জ থানা আওয়ামী লীগ ও বিদ্যুৎ সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন। থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ খানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে গোলাম রাব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আমি ঢাকায় গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। তিনি (শেখ হাসিনা) আমাকে শিবগঞ্জ আসনে মনোনয়ন দেবেন বলে কথা দিয়েছেন। সাংসদ নির্বাচিত হলে তিনি শিবগঞ্জের বিভিন্ন উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন।’

এ ছাড়া জামায়াত-শিবিরের দেওয়া আগুনে কানসাট পল্লী বিদ্যুৎ সমিতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিদ্যুৎ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হকের। সভায় যোগ দিতে না পেরে তিনি মুঠোফোনের মাধ্যমে বক্তৃতা করেন। আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনু্দ্দীন মণ্ডল, শিবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।