আ.লীগে যোগ দিয়েই দলীয় মেয়র পদপ্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন আবদুল হামিদ সরকার। গত রোববার জেলা আওয়ামী লীগের নেতারা গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে হেরে যাওয়া আবদুল হামিদ সরকারকে দলের একক প্রার্থী ঘোষণা করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগের তিন নেতা আবু সাঈদ সরকার, সাজাদুর রহমান তালুকার ও আবদুল কুদ্দুছ। একাধিকবার বৈঠক করেও সমঝোতা না হওয়ায় দলের একটি অংশ আবদুল হামিদ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং দলে যোগ দিলে মেয়র পদে তাঁকে সমর্থন করার আশ্বাস দিলে তিনি আওয়ামী লীগে যোগ দেন।এদিকে আবদুল হামিদ সরকারকে দলীয় সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়ে আবু সাঈদ সরকারকে সমর্থন দিয়েছেন সাজাদুর রহমান তালুকদার ও আবদুল কুদ্দুছ। তারা নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন।